গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: মার্চ ২০২৬
Learning Approach-এ আপনাকে স্বাগতম। আপনি যখন এই website ব্যবহার করেন বা কোনো কোর্স কিনেন, তখন আপনি আমাদের কিছু তথ্য দিয়ে থাকেন। সেই তথ্য আমরা কিভাবে রাখি, কি কাজে ব্যবহার করি, এবং কাকে দিই — এই নীতিতে সেটাই সহজভাবে বলা আছে।
এটা পড়তে বসলে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা চেষ্টা করেছি সব কথা সরাসরি এবং সহজ ভাষায় বলতে।
১. আমরা কোন তথ্য সংগ্রহ করি
১.১ আপনি নিজে যে তথ্য দেন
Account খোলার সময় বা কোর্স কেনার সময় আপনি যা দেন:
- আপনার নাম
- মোবাইল নম্বর
- আপনার বয়স
- Email address
- পেমেন্টের তথ্য (bKash, Nagad, card নম্বরের শেষ ৪ ডিজিট — পুরো নম্বর আমরা রাখি না)
- আপনার পেশা বা শিক্ষার ব্যাকগ্রাউন্ড
১.২ Website ব্যবহার করার সময় যা সংগ্রহ হয়
- আপনার IP address
- কোন browser বা device ব্যবহার করছেন
- কোন পেজগুলো দেখেছেন, কতক্ষণ ছিলেন
- কোর্সে কতটুকু এগিয়েছেন
📌 এই technical তথ্য ব্যক্তিগতভাবে আপনাকে চেনার জন্য নয় — এটা দিয়ে platform ভালো করা হয়।
১.৩ Cookies
আমাদের website Cookies ব্যবহার করে। Cookie মানে হলো আপনার browser-এ রেখে দেওয়া ছোট একটা file, যেটার কারণে পরের বার ঢুকলে আবার login করতে হয় না এবং আপনি কোথায় ছিলেন সেটা মনে থাকে। আপনি চাইলে browser থেকে Cookie বন্ধ করতে পারেন, তবে তাতে কিছু কিছু feature ঠিকমতো কাজ নাও করতে পারে।
২. কেন এই তথ্য নেওয়া হয়
আমরা আপনার তথ্য শুধুমাত্র কাজের কারণে নিই। এগুলো হলো:
- আপনার account তৈরি করতে এবং পরিচালনা করতে
- কোর্সের access দিতে — পেমেন্টের পরপরই
- পেমেন্টের confirmation এবং receipt পাঠাতে
- Technical সমস্যা হলে সাহায্য করতে
- কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ update জানাতে
- Platform আরও ভালো করতে — কোন অংশে মানুষ আটকে যাচ্ছে, কোনটা ঠিকমতো কাজ করছে না
- বাংলাদেশের আইন মেনে চলতে
📌 আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না — কখনোই না।
৩. তথ্য কি অন্য কেউ দেখে?
সাধারণত না। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে তথ্য share হতে পারে:
৩.১ Payment Gateway
পেমেন্ট process করার জন্য SSLCommerz ব্যবহার করা হয়। এটা বাংলাদেশের একটি trusted payment gateway। পেমেন্টের তথ্য সরাসরি তাদের secured system-এর মধ্য দিয়ে যায় — পুরো card বা বিকাশ নম্বর আমাদের কাছে থাকে না।
৩.২ Technical Service Providers
Platform চালাতে কিছু third-party service লাগে — যেমন website hosting, video streaming, email service। এরা শুধু তাদের কাজটুকু করার জন্য দরকারি তথ্য দেখতে পায়। এরা সেটা নিজেদের কাজে ব্যবহার করতে পারে না।
৩.৩ আইনি প্রয়োজনে
বাংলাদেশের আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আইনগত নির্দেশনা আসলে তথ্য দিতে বাধ্য থাকতে পারি।
৪. আপনার তথ্য কতদিন রাখা হয়
আপনার account active থাকলে আপনার তথ্য রাখা হয়। Account বন্ধ করলে বা আপনি delete করতে বললে, পেমেন্টের রেকর্ড বাদে বাকি তথ্য ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয়।
পেমেন্টের রেকর্ড বাংলাদেশের আর্থিক বিধিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা আবশ্যক।
৫. আপনার তথ্য নিরাপদ আছে তো?
হ্যাঁ, আমরা চেষ্টা করি। আমাদের website HTTPS দিয়ে সুরক্ষিত, মানে আপনার এবং আমাদের সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদান encrypted থাকে। পেমেন্টের তথ্য SSLCommerz-এর secured সিস্টেমে যায়।
তবে internet-এ ১০০% নিরাপত্তার guarantee কেউই দিতে পারে না — এটা সত্যিকথা। কোনো সমস্যা দেখলে আমাদের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন।
৬. আপনার অধিকার
আপনার নিজের তথ্যের উপর আপনার পূর্ণ অধিকার আছে:
- আমাদের কাছে আপনার কোন তথ্য আছে সেটা জানতে চাইতে পারেন
- ভুল তথ্য থাকলে ঠিক করে দিতে বলতে পারেন
- তথ্য মুছে দিতে বলতে পারেন (আইনি বাধ্যবাধকতার মধ্যে)
- Promotional email বা message পাঠানো বন্ধ করতে বলতে পারেন
এর জন্য learningapproach.help@gmail.com -এ email করুন বা WhatsApp করুন: 01624637121, 01703238891
৭. শিশু ও নাবালকদের বিষয়ে
এই platform মূলত ১৬ বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য। ১৬ বছরের কম বয়সীরা অভিভাবকের অনুমতি ছাড়া account খুলতে পারবে না। অভিভাবক হিসেবে আপনি যদি মনে করেন আপনার সন্তানের তথ্য আমাদের কাছে অনুচিতভাবে আছে, আমাদের জানান — আমরা সরিয়ে দেব।
৮. বাইরের Links
আমাদের website-এ কখনো কখনো অন্য website-এর link থাকতে পারে — যেমন YouTube, Facebook, বা payment page। সেই website-গুলোর নিজস্ব privacy policy আছে, সেটার দায়িত্ব তাদের। আমরা সেগুলোর জন্য দায়ী না।
৯. এই নীতিতে পরিবর্তন হলে
কোনো বড় পরিবর্তন হলে আমরা email বা WhatsApp-এ জানাব। পরিবর্তনের পরে platform ব্যবহার করলে বুঝে নেওয়া হবে যে আপনি নতুন নীতি মেনে নিয়েছেন।
১০. যোগাযোগ
- Email: learningapproach.help@gmail.com
- WhatsApp: 01624637121, 01703238891
- Website: www.learning-approach.pro